সাংবাদিক পরিচয়ে ইলিশ শিকার, আটক ১০

বরিশাল প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ১০:২১আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১১:১১

আটক কথিত সাংবাদিকরা সাংবাদিক পরিচয়ে বরিশালের কীর্ত্তনখোলা নদীতে ইলিশ ধরার সময় কোস্টগার্ডের হাতে ১০ জন আটক হয়েছেন। এছাড়া মাছ ধরার একটি ট্রলার, ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে আটক কথিত সাংবাদিকরা হলেন, ঝন্টু, হাসিব, ইমরান, রানা, আব্দুর রহমান, জহিরুল চৌধুরী, আরিফ হোসেন, মোর্শেদ আলী ইমন, হাফিজুর রহমান, রুহুল আমিন।

অভিযান পরিচালনাকারী কোস্টগার্ডের কনটিজেন্ট কমান্ডার আবিদুল ইসলাম বলেন, এই চক্রটি প্রতি বছর কৌশলে ইলিশ শিকার করে আসছিল। এবারও একইভাবে এক কালারের গেঞ্জিতে একটি কথিত সংবাদপত্রের নাম লিখে শুক্রবার বিকালে ইলিশ নিধন করছিল। এসময় কোস্টগার্ডের অভিযানে তাদের আটক করা হয়। তখন নিজেদেরকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা চালায়। পরে খবর নিয়ে জানা যায় তারা প্রতারক চক্র।

মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, আটককৃতদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের