আ. লীগ নেতার বিরুদ্ধে কোস্টগার্ড সদস্যের ওপর হামলার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ০৯:০৪আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০৯:২২

হামলায় আহত দুজন বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগ নেতা ও মৎস্য ব্যবসায়ী আলাউদ্দিন বেপারীর হামলায় কোস্টগার্ডের সদস্যসহ দু’জন আহত হয়েছেন। সোমবার (২২ অক্টোবর) ওই নেতার বাড়িতে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করতে গেলে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় বাড়িতে ছিলেন না বলে দাবি করেছেন আলাউদ্দিন।

আহতরা হচ্ছেন, কোস্টগার্ড সদস্য সৈকত ইসলাম ও ট্রলারের মাঝি খলিল। আলাউদ্দিন বেপারী গৌরবদী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সৈকত জানান, আলাউদ্দিন বেপারীর বাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রয়েছে এমন তথ্য পেয়ে জাল উদ্ধার করতে যান। এসময় আলাউদ্দিনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় তিনিসহ দু’জন আহত হন।

হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন জানান, গৌরনদী গ্রামে আলাউদ্দিন বেপারীর দুটি বাড়ি। যে বাড়িতে কোস্টগার্ড জাল উদ্ধারে গিয়েছিল সেখানে আলাউদ্দিন বেপারী থাকেন না। কে বা কারা সেখানে জাল লুকিয়ে রেখে কোস্টগার্ডে খবর দেয়। কোস্টগার্ড পৌঁছানোর পর ক্ষুদ্ধ গ্রামবাসী ইটপাটকেল নিক্ষেপ করতে পারে।  

আলাউদ্দিন বলেন, উপজেলার কাকুরিয়া বাজারের মাঠে জাল শুকাতে দেয় জেলেরা। কোস্টগার্ড সেগুলো উদ্ধারের চেষ্টা করলে নারীরা বের হয়ে তাদের ধাওয়া করে। তবে তিনি ঘটনাস্থলে ছিলেন না।

মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ‘হিজলায় আমাদের একজন কোস্টগার্ড জাল উদ্ধারে গিয়ে ইউপি সদস্যের হামলায় আহত হয়েছেন।’

হিজলা থানার ওসি অসীম কুমার বলেন, কোস্টগার্ড থেকে তাকে বিষয়টি জানানো হয়নি। বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম