ভোলার এসপি’র ফেসবুক আইডি হ্যাকড

ভোলা প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ১১:১৪আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১১:৫৯

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের ফেসবুক আইডি হ্যাকড হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২১ অক্টোবর) রাত থেকে তার ফেসবুক অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না।

ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, এ ব্যাপারে ভোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং ৯৯৩।

এ বিষয়ে জানতে এসপিকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিপ্লব চন্দ্র বৈদ্যর ফেসবুক মেসেঞ্জারে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগকে কেন্দ্র করে জনতা-পুলিশ সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ ভোলার পুলিশ সুপারের প্রত্যাহার দাবি করে আসছে। সোমবার তারা এ দাবিসহ ৬ দফা দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছে। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম