৫ লাখ টাকা করে সহায়তা পেলো ভোলায় সংষর্ঘে নিহতদের পরিবার

ভোলা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৯, ১৪:৩৫আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৪:৫১

নগদ টাকা তুলে দিচ্ছেন এমপি মুকুল ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় নিহত চার জনের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হলো। শনিবার (২৬ অক্টোবর) ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল নিহতদের বাবা-মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন।

এর আগে এমপি মুকুল সম্মেলনে বলেন, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত টিম প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে গঠিত তদন্ত টিমও অচিরেই প্রতিবেদন জমা দেবে। পুরো ঘটনাটিকে নিয়ে গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের আইনের আওতায় আনা হবে।

ভোলা সর্ব দলীয় মুসলিম ঐক্য পরিষদের ৬ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে এমপি মুকুল বলেন, নিহতদের পরিবারকে মানবিক সহায়তা করা হয়েছে। আহতদেরকে চিকিৎসা সাহায়তা দেওয়াসহ সবগুলো দাবিই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

প্রসঙ্গত, বিপ্লব চন্দ্র শুভ নামে এক যুবকের ফেসবুক মেসেঞ্জার থেকে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কথিত কটূক্তির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে দিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে ২০ অক্টোবর বোরহানউদ্দিনে জনতা-পুলিশ সংঘর্ষে চার জন নিহত ও শতাধিক আহত হন।

আরও পড়ুন:

হামলার মোটিভ ও হামলাকারীদের চিহ্নিতের চেষ্টা করেছে তদন্ত কমিটি

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী