ভোলার লালমোহনে ডাকাতি মামলার আসামি হাসানকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) রাতে তাকে গ্রেফতারের পর ২০১৮ সালের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, উপজেলার ডাওরী বাজারে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা জসিমকে জনসম্মুখে নির্যাতন করা হচ্ছে। সেখানে তার দুই সন্তানও ছিল।
জানা গেছে, জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল হাসান। তিনি প্রস্তাবে রাজি না হলে ডাওরী বাজারে জনসম্মুখে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হাসান।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, ভিডিওটি ২০১৮ সালের। হাসানকে রবিবার রাতে ডাকাতি মামলায় গ্রেফতারের পর এ ভিডিওটি ছাড়া হয়েছে।








