স্পিডবোট যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

ভোলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৯, ১১:০৬আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২০:১৮

স্পিডবোট যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ভোলার মনপুরায় এক স্পিডবোট যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় স্পিডবোটের মালিক ও সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সাকুচিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে তাকে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, চরফ্যাশনের দক্ষিণ আইচায় বাবার বাড়ি থেকে বেতুয়া লঞ্চঘাট হয়ে শনিবার দুপুর সাড়ে ১২টায় স্পিডবোটে ওই গৃহবধূ মনপুরায় শ্বশুরবাড়ি ফিরছিলেন। পথে বোটে থাকা যাত্রী দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বেলাল পাটোয়ারী (৩৫), রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২) ও কিরণ (২৬) জোর করে বোটটি পাশের নির্জন চর পিয়াল এলাকায় নিয়ে যায়। পরে সেখানে ওই গৃহবধূকে ধর্ষণ করে তারা।
ওসি আরও জানান, পরে বোটের মালিক ও ছাত্রলীগের সাবেক নেতা নজরুল ইসলাম (৩০) আরেকটি স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যায়। ওই সময় সে ধর্ষণের অভিযোগ ওঠা চার যাত্রীকে মারধর করে তাদের কাছে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর নজরুল নিজে ওই গৃহবধূকে আবার চরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। নজরুল ধর্ষণের ভিডিও ধারণ করে এবং বিষয়টি নিয়ে কথা বললে সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয়।
ওসি সাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় শনিবার (২৬ অক্টোবর) রাতে ওই গৃহবধূ বাদী হয়ে নজরুল, বেলাল, রাসেদ, শাহীন, রিয়াজ ও কিরণকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ভোলার সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ রায় জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা রবিবার রাতেই সম্পন্ন হয়েছে। ভোলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ফারজানা বেগম ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করেন। আজ সোমবার এই রিপোর্ট ভোলার পুলিশ সুপারের কাছে অফিসিয়ালি পাঠানো হবে।

/এআর/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম