‘বঙ্গবন্ধু ক্লাব ও পাঠাগার’ সাইনবোর্ড টাঙিয়ে সরকারি জমি দখলের চেষ্টা

ঝালকাঠি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৯, ১১:৫৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১২:১৩

 

 ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে ‘বঙ্গবন্ধু ক্লাব ও পাঠাগার’ সাইনবোর্ড টাঙিয়ে সরকারি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রতাপ গ্রামের আলমগীর হোসেন আলম নামে এক দুবাই প্রবাসী আঞ্চলিক মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এক শতাংশ জমি বালু দিয়ে ভরাট করে সোমবার (২৮ অক্টোবর) রাতে সেখানে কাঠের খুঁটি দিয়ে ঘর তুলছিলেন। বিষয়টি জানাজানি হলে নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও ঝালকাঠি সওজ বিভাগের লোকজন গিয়ে কাজ বন্ধ করে দেন।

জানা গেছে, প্রায় তিন থেকে চার বছর আগে একই এলাকার সালাম খান ও আলমগীর খান নামে দুই ব্যক্তির কাছ থেকে প্রতাপ বাজারে ১৪ শতাংশ জমি কেনেন আলম। সেখানে তিন তলা ভবন নির্মাণ করেন তিনি। এর পাশে সওজ বিভাগের জমির ওপরে বালু ফেলে একটি ঘর তোলা শুরু করে আলম। সেখানে ‘বঙ্গবন্ধু ক্লাব ও পাঠাগার’ নামে একটি সাইনবোর্ড টাঙানো রয়েছে।

স্থানীয় যুব সমাজের দাবির প্রেক্ষিতে এই বঙ্গবন্ধু ক্লাব ও পাঠাগারের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন আলম।

তবে স্থানীয় এনামুল ইসলাম নাজু নামে এক যুবক জানান, এই বাজারে প্রায় ২০ বছর আগে থেকে একটি ক্লাব রয়েছে, যেখানে স্থানীয় যুবসমাজ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেন। কিন্তু আলম ক্লাবের নাম করে অবৈধভাবে সরকারি জমি দখল করতে চাচ্ছে।

এ ব্যাপারে আলমগীর হোসেন আলম বলেন, ‘ওই জমির দলিল ও রেকর্ড আমার নামে। এরপরেও বিভিন্ন সময় কাজ করতে বাধা দেওয়ায় সওজ বিভাগের বিরুদ্ধে আমি আদালতে মামলা করেছি। আদালতের মাধ্যমে সওজ বিভাগ যদি এই জমি বুঝে পায়, তাহলে আমার কোনও আপত্তি নেই।’

ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, ‘সোমবার রাতে খবর পেয়ে আমাদের লোক সেখানে গিয়ে জমি দখলের বিষয় দেখতে পায়। আমরা এই দখল উচ্ছেদের ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেবো।’

এ ব্যাপারে নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, ‘প্রতাপ বাজারে অনুমতি না নিয়ে সরকারি জমির ওপরে বালু ফেলে ঘর তুলছিলেন আলমগীর হোসেন আলম নামে এক ব্যক্তি। আমি জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে এই কাজ বন্ধ করে দেই।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম