স্কুলছাত্র ইমরানকে পরিকল্পিতভাবে হত্যার দাবি পরিবারের

বরগুনা প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৯, ১৭:৫২আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৭:৫৩

নিহত ইমরানের পরিবারের সংবাদ সম্মেলন বরগুনার ক্রোক এলাকার নবম শ্রেণির ছাত্র বায়েজিদ হোসেন ইমরানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় বরগুনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনারও দাবি জানায় পরিবার।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ভোরে বরগুনার ক্রোক এলাকার একটি মসজিদের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত ইমরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই বরগুনা সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত ইমরানের বাবা খলিলুর রহমান বলেন, ‘ইমরানকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশের কোনও তৎপরতা নেই। দৃশ্যমান কোনও তদন্ত কার্যক্রমও দেখা যাচ্ছে না।’
খলিলুর রহমান বলেন, ‘ঘটনার পরে জানতে পারি, আমার ছেলের সঙ্গে আসলাম নামের এক স্কুল শিক্ষকের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে আসলাম ও তার স্ত্রী আমার ছেলেকে বাসায় ডেকে নিয়ে একাধিকবার মারধর করেছে। পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে। আমরা এসব তথ্য পুলিশকে জানিয়েছি। কিন্তু ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও কাউকে জিজ্ঞাসাবাদ করেনি। আমার ছেলেকে হত্যা করা হয়েছে।’ ইমরানের মা-বাবা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে ইমরানের মা সুখি বেগমসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী