নির্বাচনের ফল বিপক্ষে গেলে কী করবেন, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ১১:১২ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১১:১২

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছিয়ে পড়ার প্রেক্ষাপটে ভোটের ফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নির্বাচনের ফল মেনে নিতে তার কোনও আপত্তি নেই। ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতেও তিনি আগ্রহী।

ট্রাম্প বলেন, আমি নিঃসন্দেহে নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত। আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করবো। তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। আশা করি, কোনও একটা সমাধানে পৌঁছাতে পারবো।

নির্বাচনে রিপাবলিকানদের পিছিয়ে পড়ার কারণ হিসেবে নিজের নাম ব্যালটে না থাকাকে উল্লেখ করেন ট্রাম্প। তবে কয়েকজন প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই বলে জানান তিনি। তাদের মধ্যে রয়েছেন দক্ষিণ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর ডারলিন গ্রাহাম এবং টেক্সাসের রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার কিছু আগে হোয়াইট হাউসে বসে নির্বাচনের ফল পর্যবেক্ষণের সময় নিউইয়র্ক টাইমসকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। এ সময় ডারলিন গ্রাহামের পরাজয়ের খবর দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, আমি কথা বলার সময়ই ফলাফল দেখছি। দেখলাম, ডারলিন হেরে গেছেন। বাহ, এটা অবিশ্বাস্য! লিন্ডসে নির্বাচনে দাঁড়ালে কেমন করতেন বলে মনে হয়?

গত জুলাইয়ে মারা যাওয়া সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তিনি নির্বাচনে অংশ নিলে সম্ভবত জয়ী হতেন। এ ছাড়া ট্রাম্পের দাবি, তিনি নিজে নির্বাচনে থাকলে রিপাবলিকানদের এমন পরাজয়ের মুখে পড়তে হতো না।

/আরএইচ/
সম্পর্কিত
কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটরা যা যা করতে পারবে
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা
সর্বশেষ খবর
কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটরা যা যা করতে পারবে
কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটরা যা যা করতে পারবে
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
দেলদুয়ারের খেলার মাঠের নাম ‘বাংলাদেশ’ 
দেলদুয়ারের খেলার মাঠের নাম ‘বাংলাদেশ’ 
শ্রমিক‌ বিক্ষোভ: মিরপুর-উত্তরায় জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন
শ্রমিক‌ বিক্ষোভ: মিরপুর-উত্তরায় জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত