সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় স্পিডবোট মালিক ৭ দিনের রিমান্ডে

ভোলা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৯, ২২:১৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২৩:২৩

ভোলা ভোলার মনপুরায় স্পিডবোট থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বোট মালিক নজরুল ইসলাম নামের একজনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে মনপুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে হাজির করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরু মিয়া ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন।

মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ২৬ অক্টোবর শনিবার দুপুরে মনপুরা যাওয়ার উদ্দেশে চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে আসেন ওই গৃহবধূ। লঞ্চ না পেয়ে স্পিডবোটে চড়েন। স্পিডবোটে চার জন যাত্রী ছিলেন। পথে বোটটি ঘুরিয়ে চরপিয়ালে নিয়ে চার যাত্রী তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটি স্পিডবোটে কাঁদছিল। স্পিডবোট চালক মো. রিয়াজ এ ঘটনা স্পিডবোটের মালিক সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলামকে জানালে তিনি অপর একটি স্পিডবোটে চরপিয়ালে আসেন। এরপর তিনিও গৃহবধূকে ধর্ষণ করেন। এ ঘটনায় শনিবার (২৬ অক্টোবর) রাতে গৃহবধূ বাদী হয়ে মনপুরা থানায় নজরুল ইসলাম (৩০), বেলাল পাটোয়ারী (৩৫), মো. রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২), মো. রিয়াজ (১৮) ও মো. কিরণকে (২৬) আসামি করে ধর্ষণ মামলা করেন। নজরুল দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের আজগর আলীর ছেলে।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী