বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর

বরিশাল প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৯, ২০:০৯আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২০:২০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর স্থগিত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ফের নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী ববি’র ভর্তি পরীক্ষা আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ববি’র জনসংযোগ কর্মকর্তা ফয়সল আহমেদ রুমি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের (আরেফিন মাতিন) সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা “খ” ইউনিট, বিকাল ৩টা থেকে ৪টা “গ” ইউনিট এবং ২৮ ডিসেম্বর সকাল ১১টা থেকে ১২.৩০টা পর্যন্ত “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বরিশাল বিশ্ববিদ্যালয়ের http://admission.eis.bu.ac.bd/, www.barisaluniv.ac.bd, www.bu.ac.bd ওয়েবসাইটগুলোয় পাওয়া যাবে।

প্রসঙ্গত, ববি’র উপাচার্যসহ ৫টি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ১৯ ও ২০ অক্টোবর ভর্তি পরীক্ষা গত ১৩ অক্টোবর সাময়িকভাবে স্থগিত করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম