ইয়াবা সেবনকালে যুবলীগ নেতাসহ আটক ৪

বরিশাল প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৯, ০৩:৩৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ০৩:৩৫

ইয়াবা সেবনকালে যুবলীগ নেতাসহ আটক ৪ বরিশালের উজিরপুর উপজেলায় ইয়াবা সেবনকালে যুবলীগ নেতাসহ চার জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদী গ্রামের নান্না মুন্সির পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক করা হয়। তাদের পুলিশের মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন- উজিরপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, দাসেরহাট জেডএ খান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, স্থানীয় যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম ও ডহরপাড়া গ্রামের মাইশা আক্তার মুন্নী।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, আটকরা বৃহস্পতিবার রাতে নান্না মুন্সির পরিত্যক্ত ঘরে ইয়াবা সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে পুলিশ ওই ঘরে অভিযান চালিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ওই চার জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের নানা উপকরণ জব্দ করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। আটক চার জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক