ভোলায় ৩ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে

ভোলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৯, ২২:০০আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২২:০৯

একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষজন (ছবি– প্রতিনিধি)

ঘূর্ণিঝড় বুলবুল-আতঙ্কে ভোলার তিন লাখ ২৩ হাজার ৬৩৭ জন মানুষ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে সাত উপজেলার ৪০টি চরের আড়াই লাখ মানুষ রয়েছেন। জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

মাসুদ আলম ছিদ্দিক জানান, শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত জেলার তিন লাখ ২৩ হাজার ৬৩৭ জন মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। জেলার জনবসতিপূর্ণ ৪০টি চরের আড়াই লাখ মানুষকেও আশ্রয়কেন্দ্রে আনার কাজ সম্পন্ন হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ৬৬৮টি আশ্রয়কেন্দ্র ও ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে তিন লাখ ২৩ হাজার ৬৩৭ জন মানুষ আশ্রয় নিয়েছেন। এর মধ্যে সদর উপজেলার ৪৬ হাজার ২৬০ জন, দৌলতখান উপজেলার ৩৫ হাজার ৪২০ জন, বোরহানউদ্দিন উপজেলার ৩৩ হাজার ৩২০ জন, লালমোহন উপজেলার ৪৮ হাজার ৩৯০ জন, তজুমদ্দিন উপজেলার ৫৪ হাজার ২১৫ জন, চরফ্যাশন উপজেলার ৬৫ হাজার ৩১০ জন এবং মনপুরা উপজেলার ৪০ হাজার ৭৩২ জন মানুষ রয়েছেন।

জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উপ-পরিচালক সাহাবুদ্দিন মিয়া বলেন, ‘সিপিবির ৬৮০টি ইউনিটে ৩টি করে সংকেত পতাকা উত্তোলন করা হয়েছে। প্রত্যেকটি ইউনিটের আওতায় ২-৩ হাজার মানুষের বসবাস। উপকূলজুড়ে সাধারণ জনগণকে আশ্রয়কেন্দ্রে আসার জন্য হ্যান্ড-সাইরেন ও মেগা-ফোনের মাধ্যমে আহ্বান জানানো হচ্ছে। এ ছাড়া, বিভিন্ন মসজিদের মাইকেও প্রচার চালানো হচ্ছে নিরাপদে থাকার জন্য। গতরাত থেকেই মানুষ আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করে মানুষজন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম