জাটকা পরিবহনের অপরাধে কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৯, ১৯:২১আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৯:২৬

কারাদণ্ডপ্রাপ্ত ট্রাকের চালক ও সহকারী বরিশাল সদর উপজেলার লাহারহাট ফেরি ঘাট থেকে ২০ মণ জাটকা জব্দ করা হয়েছে। এই ঘটনায় আটক দুই পরিবহন শ্রমিককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে সাজাপ্রাপ্ত ট্রাকের চালক ইউনুছ আলী ও চালকের সহকারী মো. রাজিবকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তারা ঝালকাঠীর রাজাপুরের কানুদাশপুর এলাকার বাসিন্দা।

জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর (৪) ধারায় অপরাধীদের দণ্ড দেওয়া হয়েছে। জাটকার মালিক পালিয়ে গেছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান,  লাহারহাট ফেরি ঘাট থেকে ট্রাক বোঝাই করে জাটকা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছিল। এ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে নৌপুলিশের সহায়তায় লাহারহাট ফেরি ঘাটে অভিযান চালিয়ে প্রায় ২০ মণ জাটকা বোঝাই ট্রাক জব্দ ও দুজন পরিবহন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দুই শ্রমিককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ জাটকা বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস অভিযানে ছিলেন। তিনি জানান, জাটকাগুলো ভোলা থেকে ট্রাকবোঝাই করা হয়।  

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম