পা দিয়ে লিখে পিইসি পরীক্ষা দিচ্ছে মুক্তামনি

বরিশাল প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৯, ১০:০২আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১০:১৭

পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে মুক্তামনি বরিশালের হিজলা উপজেলার পূর্ব পত্তণীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মুক্তামনি (১২)। দুই হাত না থাকার পরও পা দিয়ে লিখেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা দিচ্ছে মুক্তামনি। ভালো ফলাফলেরও আশা রয়েছে তার।

মুক্তামনির বাবা সেন্টু মিয়া সাভারে একটি গার্মেন্টসে চাকরি করেন।  মা ঝুমুর বেগম বলেন, ‘দুই বছর আগে মুক্তা সাভারে গিয়েছিল। সেখানে খেলতে খেলতে পাখি ধরতে গিয়ে বিদ্যুতের তার ধরে মুক্তা। এরপর ধীরে ধীরে তার দুই হাত বিকল হয়ে যেতে শুরু করে। প্রথমে দুই হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা হয়। এক পর্যায়ে হাতের বাকি অংশ কেটে ফেলতে হয়।’

তিনি আরও জানান, দুর্ঘটনার পর গ্রামে দাদি জাহানারা বেগমের কাছে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে পুনরায় পড়াশোনা করতে চায় মুক্তা। তার ইচ্ছেতেই ২০১৮ সালে পত্তণীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে মুক্তামনিকে ভর্তি করা হয়। এরপর সে পা দিয়ে লেখার অভ্যাস করে। এখন সে পা দিয়েই হাতের মতোই স্বাভাবিক গতিতেই লিখতে পারে।

ঝুমুর বেগম বলেন, তার স্বামী তেমন কাজকর্ম করতে পারেন না। নিজের সামান্য উপার্জনে দুই মেয়েকে পড়াশোনা করাতে তিনি হিমশিম খাচ্ছেন। তারপরও মেয়েদের আগ্রহের কারণে এখনও তাদের পড়াশোনা চালিয়ে নিচ্ছেন। তিনি মেয়েদের উচ্চশিক্ষিত করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

মুক্তার স্কুলের প্রধান শিক্ষক নাছিমা খানম বলেন, ‘মুক্তামনির পড়াশোনা করার ইচ্ছা কতটা প্রবল তা না দেখলে বিশ্বাস হবে না। আমাদের স্কুল থেকে এবারে ১৪ জন শিক্ষার্থী পিইসি পরীক্ষা দিচ্ছে। এদের একজন মুক্তা। ওর (মুক্তা) পায়ের লেখাও অন্যদের হাতের লেখার চেয়ে অনেক সুন্দর।’

তিনি আরও বলেন, ‘মুক্তামনি এতটাই ভালো ছাত্রী সে কখনও বিনা কারণে স্কুলে অনুপস্থিত থাকে না। নিজের যেকোনও সমস্যা শিক্ষকদের সঙ্গে আলোচনা করে নেয়।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সার সরবরাহ, মজুত ও বিতরণ মনিটরিংয়ে নিয়ন্ত্রণ কক্ষ গঠন
সার সরবরাহ, মজুত ও বিতরণ মনিটরিংয়ে নিয়ন্ত্রণ কক্ষ গঠন
রাখার জায়গা নেই, চাইলেও আর গাড়ি জব্দ করতে পারছে না পুলিশ
রাখার জায়গা নেই, চাইলেও আর গাড়ি জব্দ করতে পারছে না পুলিশ
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ক্রেমলিনঘনিষ্ঠ ব্যবসায়ীর টাকায় হয়েছিল ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব
ক্রেমলিনঘনিষ্ঠ ব্যবসায়ীর টাকায় হয়েছিল ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে