ধর্ষণের অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

বরগুনা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৯, ২০:৩৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২০:৫১

বরগুনা বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া সেলিম আহম্মেদ স্থানীয় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং পেশায় আইনজীবী।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে বেতাগী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বেতাগী থানা সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় জোরপূর্বক ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করে সেলিম। রাতেই তাকে আসামি করে বেতাগী থানায় ধর্ষণ মামলা করেন ওই গৃহবধূ।

বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস হোসেন জানান, এ ঘটনায় গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত আইনজীবীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত সেলিম বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মৃত কাঞ্চন আলীর ছেলে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম