মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের থানা আহ্বায়কের নাম রাজাকারের তালিকায়!

সুমন সিকদার, বরগুনা
১৭ ডিসেম্বর ২০১৯, ২৩:১২আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০০:০৬

মজিবুল হক একাত্তরের রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতা বিরোধীদের প্রথম পর্বের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এই তালিকায় যুদ্ধকালীন মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের তৎকালীন বরগুনা মহকুমার পাথরঘাটা থানা আহ্বায়ক মো. মজিবুল হকের নাম রয়েছে।  এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বরগুনার সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মজিবুল হক মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের তৎকালীন বরগুনা মহকুমার সদস্য ছিলেন। ছিলেন পাথরঘাটা থানা কমিটির আহ্বায়ক। এছাড়াও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে রিলিফ কমিটির পাথরঘাটা থানার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। তৎকালীন পাথরঘাটা থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে পাথরঘাটা-বামনা আসনে আওয়ামী লীগের পক্ষে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনও করেছেন।

এ বিষয়ে বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. রশিদ বলেন, ‘মজিবুল হক একজন সৎ মানুষ। তিনি পাথরঘাটা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। কীভাবে রাজাকারের তালিকায় তার নাম এসেছে আমি বলতে পারবো না। প্রশাসন আমাদের কাছে একটি রাজাকারের তালিকা চেয়েছিল। আমরা তখন একটি তালিকা দিয়েছিলাম। সেখানে তার নাম দেওয়ার প্রশ্নই ওঠে না।’

মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল বলেন, ‘রাজাকারের তাকিলায় মজিবুল হকের নাম আসাটা দুঃখজনক। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’

এ বিষয়ে জানতে চাইলে মজিবুল হকের ছেলে অ্যাডভোকেট রেজাউল হক শাহিন বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি পাথরঘাটা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। এমনকি তৎকালীন বরগুনা মহকুমার সংগ্রাম পরিষদের সদস্যও ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় পাথরঘাটা থানা রিলিফ কমিটির দায়িত্বও পালন করেছেন। কিন্তু হঠাৎ করে বাবা কীভাবে রাজাকার হয়ে গেলেন আমরা বুঝতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় যে তালিকা প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন ও মনগড়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই তালিকা প্রত্যাহারের অনুরোধ করছি।’

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, ‘রাজাকারের তালিকার বিষয়ে আমরা অবগত নই। তাই এ বিষয়ে কোনও মন্তব্য করাও ঠিক হবে না।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম