জীবনানন্দের পৈতৃক ভিটা পুনরুদ্ধার করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:৩৭

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বরিশাল শহরের কবি জীবনানন্দ দাশের পৈতৃক ভিটাবাড়িটি পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে শহরের বান্দ রোডে নির্মাণাধীন জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সাংবাদিকদের সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার সারা দেশের বরেণ্য ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। ওই প্রকল্পের আওতায় জীবনানন্দ দাশের স্মৃতি রক্ষার চিন্তাভাবনা করছে সরকার। কেউ যদি জীবনানন্দ দাশের পৈতৃক ভিটার মালিকানা নিয়ে থাকেন, তাহলে অধিগ্রহণ করে সেই জমি পুনরুদ্ধার করা হবে।’

এ বিষয়ে তিনি জানান, জেলা প্রশাসক জীবনানন্দ কমপ্লেক্স এবং একটি ভাস্কর্য নির্মাণের দাবি জানিয়েছেন। ভাস্কর্য নির্মাণ প্রকল্পে সম্মতি এবং অর্থায়নের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বরিশাল শহরের বগুড়া রোডে কবি জীবনানন্দ দাশের পৈতৃক বাড়ির জমিটি জেলা প্রশাসন থেকে নিলামে কিনে বসবাস করছে কয়েকটি পরিবার। বর্তমানে তার বাড়ির কোনও চিহ্ন নেই সেখানে।

এদিকে প্রতিমন্ত্রী শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়ের নামে লিজ নেওয়া জমি পুনরুদ্ধারের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। জানা গেছে, বরিশাল নগরীতে শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়ের নামে অর্পিত সম্পত্তি লিজ নিলেও স্থানীয় শিল্পপতি বিজয় কৃষ্ণ দে’র স্ত্রী শৈল বালা দে জমিটি নিজের দাবি করেন। তিনি অর্পিত সম্পত্তি অবমুক্তি চেয়ে মামলা করেন। বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে জমি রক্ষায় আন্দোলন হয়েছে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম