আ.লীগের সাবেক ‍এমপি ‍আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩টি মামলা

বরিশাল প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৯, ১৬:০৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৬:২৪

সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন

পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগে সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে ৩টি ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে বরিশাল দুদক। সোমবার সকালে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে বরিশাল দুদক কার্যালয়ে মামলাগুলো দায়ের করেন।

একটি মামলায় এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে আসামি করা হয়েছে। এই মামলায় জালিয়াতির মাধ্যমে সরকারি খাস জমি ভুয়া ব্যক্তিদের নামে বন্দোবস্ত দেখিয়ে ওই জমিতে পাকা ভবন নির্মাণের অভিযোগ করা হয়েছে।

অপর দুটি মামলার একমাত্র আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালকে। এই দুটি মামলার একটিতে ক্ষমতার অপব্যাহার ও প্রতারণার মাধ্যমে অর্পিত সম্পত্তিতে থাকা পুকুর ভরাট ও দেয়াল নির্মাণ করে দখলের অভিযোগ করা হয়েছে। অপর মামলায় অর্পিত সম্পত্তি অবৈধভাবে দখল করে আউয়াল ফাউন্ডেশন নির্মাণের অভিযোগ করা হয়েছে।

বরিশাল দুদকের উপ-পরিচালক জুলফিকার আলী বলেন এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম