পাঁচ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২০, ১৯:২১আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৯:৫৬

পাঁচ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড পিরোজপুরের ভান্ডারিয়ায় পাঁচ ভুয়া চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরে র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। র‌্যাব-৮ এর সহকারী পরিচালক এ.এস.পি মো. ইফতেখারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় হাড়ভাঙা ক্লিনিকের মালিক ও চিকিৎসক শামীম আকনকে ২ বছরের জেল, দন্ত চিকিৎসক ও জনতা দাতঘরের মালিক মো. ফাইজুল হক রানাকে ৬ মাস, পলাশ ডেন্টাল অ্যান্ড হারবাল কেয়ারের মালিক মহিউদ্দিন আহমেদ পলাশকে ৬ মাস, বেঙ্গল ডেন্টাল কেয়ারের মালিক ও দন্ত চিকিৎসক জসিম উদ্দিন শাহীনকে ৪ মাস, লাকি ডেন্টাল কেয়ারের মালিক ও দন্ত চিকিৎসক মো. বাবুল হোসেন নিরবকে ২ মাস এবং ঘর মালিক আব্দুল কাদের হাওলাদার হাড়ভাঙা ক্লিনিকের কাছে ঘর ভাড়া দেওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র‌্যাব-৮ এর সহকারী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরে র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে চার জন ভুয়া দন্ত চিকিৎসক ও একজন ভুয়া হারভাঙা চিকিৎসককে আটক করা হয়। পরে তাদের পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইয়াছিন খন্দকারের কাছে হাজির করলে আটকরা তাদের স্বপক্ষের কোনও বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এছাড়া দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড ও জরিমানা করে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি