মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

বরিশাল প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২০, ২০:২৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২০:৩২

বরিশাল বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা ছোমেদ আলী সরদার (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। ছোমেদ রামপট্টি এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি উজিরপুর উপজেলার শিকারপুরের বাসিন্দা হেমায়েত মুন্সির ছেলে রাফি। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বীন আলম বাংলা ট্রিবিউনকে জানান, মোটরসাইকেল চালক দ্রুত গতিতে চলার সময় সড়ক পাড়াপাড়রত মুক্তিযোদ্ধা ছোমেদের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

মেডিক্যাল পুলিশের ইনচার্জ এসআই নাজমুল হুদা বলেন, আহত দুই জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাদের অবস্থা গুরুতর। মুক্তিযোদ্ধার মরদেহ মর্গে রাখা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম