জমি নিয়ে বিরোধের জেরে সাবেক বিজিবি সদস্য নিহত

ঝালকাঠি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ১৭:১৯আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৭:৩২

ঝালকাঠি ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুল ইসলাম মল্লিক (৫৫) নিহত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের দরাখানা গ্রামে এ ঘটনা ঘটে। নুরুল দরাখান গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদে রিপন নামে এক ব্যক্তিকে সদর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে থানা পুলিশ। এ ঘটনা নিহতের ছোট ভাই সেনাবাহিনীর সদস্য শামসুল হক মল্লিক বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলার লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে ঘর ওঠানোকে কেন্দ্র করে একটি মামলা বিচারাধীন রয়েছে। ঘর ওঠানোর নিষেধাজ্ঞায় থাকায় দুই পক্ষের আইনজীবীদের নিয়ে সালিশ মীমাংসার নির্দেশ দেন আদালতের বিচারক।
শনিবার সন্ধ্যায় সালিশ মীমাংসার মধ্যেই বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষ খালেক হাওলাদারের নেতৃত্বে ৮/১০ জন মিলে অবসারপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুলের ওপর হামলা চালায়। এ হামলায় তিনি গুরুতর আহত হন। রাত ৮টার দিকে নুরুলকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করের।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাড়ে ৪টায় পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।
নিহতের ভাই দুপুরে ১২টায় সদর থানার ডিউটি অফিসারের কাছে একটি হত্যা মামলার এজাহার জমা দিয়েছেন যা সাংবাদিকদের হাতে রয়েছে এমন প্রশ্নে ওসির কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, থানার বাবরে থাকায় লিখিত অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানেন না।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি