কারও দুর্নীতি বরদাস্ত করবো না: রেজাউল করিম

বরিশাল প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৪

ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে শ. ম. রেজাউল করিমকে অনিয়ম-দুর্নীতি থেকে কর্মকর্তাদের দূরে থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রালয়ের নবনিযুক্ত মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম। তিনি বলেন, ‘আমি রেজাউল করিম, একমাত্র আল্লাহ ও নিচে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কাউকে ভয় করি না। নিজে দুর্নীতি করি না, কারও দুর্নীতি বরদাস্তও করবো না। দেশকে ভালোবেসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি থেকে দূরে থাকতে হবে।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে বরিশাল নগরীর নবগ্রাম রোডের বিভাগীয় প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ অধিদফতরের বিভাগীয় উপপরিচালক ডা. কানাই লাল স্বর্ণকারের সভাপতিত্বে ও বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নুরুল আলমের সঞ্চলনায় অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘ইতোপূর্বে গণপূর্ত মন্ত্রী থাকাকালে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের অনিয়ম বের করেছি। সেই মামলা এখন দুদকে।’

শ. ম. রেজাউল করিম বলেন, ‘নানা সমস্যা ও লোকবলের ঘাটতি রয়েছে। এগুলো পূরণের পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরে যারা কর্মরত, তাদের সবাইকে নিয়ে একই পরিবারভুক্ত হয়ে কাজ করবো।’

এ সময় আরও বক্তব্য রাখেন—প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. আব্দুল জব্বার সিকদার, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলসহ অন্যরা। এ সময় বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পক্ষ থেকে মন্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দেন মহাপরিচালক ডা. আব্দুল জব্বার সিকদার।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের