বরিশালে দুই ঘণ্টায় পুড়লো ১৫ ব্যবসা প্রতিষ্ঠান

বরিশাল প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৮

বরিশালে দুই ঘণ্টায় পুড়লো ১৫ ব্যবসা প্রতিষ্ঠান বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

এসময় জাতীয় পার্টির কার্যালয়, একটি বোডিং এবং ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। খবর পেয়ে বরিশাল, উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে শিকারপুর বন্দরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

ইউএনও প্রনতি বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। সোমবার সকালে বিষয়টি বোঝা যাবে। উপজেলা প্রশাসন থেকে যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য দেওয়া হবে।’

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নারসিন বোডিং, দুটি সেলুন, স্বর্ণের দোকান, গ্লাসের দোকান, মোবাইল সার্ভিসিংয়ের দোকান, ক্রোকারিজ, প্লাস্টিক, সিডি, ফার্নিচার, ইলেকট্রনিক্স, ফলের দোকান।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম