বরিশালে ইয়াবাসহ গ্রেফতার আ. লীগ নেতাকে বহিষ্কার

বরিশাল প্রতিনিধি
০১ মার্চ ২০২০, ১৭:৫৮আপডেট : ০১ মার্চ ২০২০, ১৭:৫৮

জগলুল মোরশেদ প্রিন্স বরিশালে ইয়াবাসহ গ্রেফতার আওয়ামী লীগ নেতা জগলুল মোরশেদ প্রিন্সকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার (১ মার্চ) দুপুরে মহানগর আওয়ামী লীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জগলুল মোরশেদ প্রিন্স দলীয় শৃঙ্খলাভঙ্গ করায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, শুক্রবার রাতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছনের একটি কারখানা থেকে নগরীর ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোরশেদ প্রিন্স ও তার দুই সহযোগী সবুজ ও রিয়াজকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় তাদের তিন জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি মহানগর আওয়ামী লীগের নেতাদের নজরে আসার পর প্রিন্সকে সাময়িক বহিষ্কার করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান