শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করলো র‍্যাব

বরিশাল প্রতিনিধি
০৩ মার্চ ২০২০, ১৬:৫৬আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৯:৩৬

শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করলো র‍্যাব বরিশালের আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় ধর্ষককে গ্রেফতার করেছে র‍্যাব। ধর্ষক মাজেদকে র‍্যাব-৮ সদস্যরা অভিযান চালিয়ে গ্রেফতার করে। সোমবার (২ মার্চ) রাতে তাকে আগৈলঝাড়া থানায় সোপর্দ করা হয়। মাজেদ বেলুহার গ্রামের কালাম সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চত করেন র‍্যাব-৮ ডিএডি শেখ মোফাজ্জেল। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর থানার বাসস্ট্যান্ড ‍এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মাজেদকে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজার থেকে প্রসাধনী কিনে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে মাজেদ। পরে শিশুটি বাড়ি গিয়ে পরিবারকে ঘটনা জানায়। এ ঘটনায় ওই শিশুর নানা বাদী হয়ে শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, এ মামলার আরেক ‍আসামি ধর্ষকের সহযোগী বেলুহার গ্রামের বেলাল ভুঁইয়ার ছেলে অরুণকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম