করোনা সন্দেহে বরিশাল মেডিক্যালে একজন ভর্তি

বরিশাল প্রতিনিধি
১৮ মার্চ ২০২০, ১২:১০আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৩:২২

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বরিশাল করোনা সন্দেহে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে একজনকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে আসেন ওই রোগী। সন্ধ্যায় এই রোগীকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রোগীর দেওয়া তথ্যানুসারে কর্তব্যরত চিকিৎসক সন্দেহ করে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করেছেন। তবে পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত তার কী সমস্যা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ওই রোগীর স্ত্রী জানান, তারা পরিবারসহ চট্টগ্রামে থাকেন। পেশায় কাভার্ড ভ্যানচালক। ৫ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তার স্বামী। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম