কোচিং করানোর দায়ে প্রধানশিক্ষকের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
২২ মার্চ ২০২০, ১৮:০৮আপডেট : ২২ মার্চ ২০২০, ১৮:২৯

কোচিং করানোর দায়ে প্রধানশিক্ষকের কারাদণ্ড সরকারি নির্দেশ উপেক্ষা করে কোচিং করানোর দায়ে বরিশাল নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মৃন্ময় বেপারীকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অতিরিক্ত মূল্যে মাস্ক ও পণ্য বিক্রি করায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও মারুফ দস্তগীরের নেতৃত্বে রবিবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীতে পৃথক এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান, করোনা সংক্রমন এড়াতে সরকার ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ উপেক্ষা করে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক স্কুল ভবনের দ্বিতীয় তলায় কোচিং করাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই স্কুলে গিয়ে কোচিংরত অবস্থায় প্রধানশিক্ষককে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রধানশিক্ষক মৃন্ময বেপারীকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই ভ্রাম্যমাণ আদালত নগরীর দক্ষিণ সদর রোডের রাজিয়া মেডিক্যাল হলে গিয়ে অতিরিক্ত মূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রির প্রমাণ পায়। এ সময় ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীরের নেতৃত্বাধীন পৃথক ভ্রাম্যমাণ আদালত নগরীর রূপাতলী বাজারে অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রির দায়ে সানজিদা ভ্যারাইটিজ স্টোরকে ৫ হাজার ও রাব্বী স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম