বালুবাহী ট্রলারে নারায়ণগঞ্জ থেকে বরগুনায়: ৮৯ জন কোয়ারেন্টিনে

বরগুনা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ১৩:০০আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৩:০৬

বালুবাহী ট্রলারে নারায়ণগঞ্জ থেকে বরগুনায়: ৮৯ জন কোয়ারেন্টিনে নৌপথে বালুর ট্রলারে নারায়ণগঞ্জ থেকে বরগুনার আমতলীতে আসা নারী-শিশুসহ ৮৯ জনকে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ৮৯ জন বরগুনার আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

বুধবার (৮ এপ্রিল) রাতে আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গাজীপুর বাজার থেকে ১০৯ জনকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এদের মধ্যে ২০ জন পটুয়াখালী জেলার বাসিন্দা। তাদেরকে পটুয়াখালী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, যাত্রীরা নারায়ণগঞ্জের ইটভাটার শ্রমিক। সম্প্রতি নারায়ণগঞ্জে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করলে ওই এলাকা পুরো লকডাউন করে প্রশাসন। এরপরই তারা নারায়ণগঞ্জ থেকে গোপনে বরগুনা চলে আসে। এ দিকে নারায়ণগঞ্জ থেকে এতো মানুষ একসঙ্গে এলাকায় আসাতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জ থেকে বালুবাহী ট্রলারে করে বরগুনা আসে নারী ও শিশুসহ ১০৯ জন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার গাজীপুর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা জনপ্রতি এক হাজার টাকা চুক্তিতে একটি কার্গো ট্রলারে করে আমতলীতে আসে।

এই ঘটনার পর জেলার নদীপথে পণ্যবাহী নৌযানগুলোতে কঠোর নজরদারি করার জন্য কোস্টগার্ড ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসক কার্যালয় সূত্র।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, নারায়ণগঞ্জ থেকে ট্রলারে করে বরগুনা আসায় নারী ও শিশুসহ ১০৯ জনকে আটক করেছি। এরপর ২০ জনকে পটুয়াখালী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন বলেন, স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ৮৯ জনকে ছারছিনা দরবার শরীফের একটি সাইক্লোন শেল্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় সেখানে খাবার ও পানির ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের চার জন ডাক্তার সেখানে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করবেন। এখন পর্যন্ত সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। তবে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হবে।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ট্রালারে আসা ১০৯ জনের মধ্যে ২০ জন পটুয়াখালীর বাসিন্দা। তাদেরকে পটুয়াখালী পাঠানো হয়েছে এবং ৮৯ জনকে বরগুনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী