চাল চুরির অভিযোগে ইউপি সদস্য জেলহাজতে

ভোলা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ১১:২৮আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১১:৪২

ইউপি সদস্য ওমর তালুকদার ভোলার লালমোহন উপজেলায় জেলেদের সহায়তার সরকারি চাল চুরির অভিযোগে উঠছে বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, একজন ইউপি সদস্য, আওয়ামী লীগ নেতা ও অপর একজন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে লালমোহন থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার বদরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সরকারি এই চাল জব্দ করা হয়। এ সময় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওমর তালুকদারকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

অন্য অভিযুক্তরা হলেন, ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তালুকদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ও ভাড়ায় মোটরসাইকেল চালক সুমন বিশ্বাস।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, গত শুক্রবার রাতে ওই ইউনিয়নের হাজিরহাট বাজারে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ১৫ বস্তা সরকারি চাল জব্দ করেন ইউনিয়নটির ট্যাগ অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। মামলার খবর শুনে অপর আসামিরা পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।

অভিযানকালে ওমর মেম্বারের আত্মীয় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের ঘর থেকে চার বস্তা, হোন্ডাচালক সুমনের ঘর থেকে ৯ বস্তা ও পরিষদের পাশে স’ মিলের কাঠের গুঁড়ার মধ্যে লুকিয়ে রাখা আরও দুই বস্তা চাল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তালুকদার বলেন, ‘এসব চাল কার্ডধারী জেলেদের। জেলেরা চাল পেয়ে বিক্রি করেছেন।’

ট্যাগ অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমি জেলেদের নিয়ম মতো চাল বিতরণ তদারকি করেছি। তারপরও এসব চাল কীভাবে বাইরে বের হলো, তা বিস্ময়ের ব্যাপার। আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম