বরিশালে করোনা আক্রান্ত ১৫, উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১৯:২২আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৯:২২

বরিশাল বরিশালে শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত চিকিৎসক ও নার্সসহ ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সর্বশেষ আজ শুক্রবার শনাক্ত হয়েছে ৫ জনের দেহে। এদিকে করোনার লক্ষণ নিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালটির পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্য জানান।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আসাদ আদনান উপল জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১২ জনের নমুনা সংগ্রহ করে শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে (করোনা পরীক্ষাগার) পাঠানো হয়। রাতে তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ স্টাফসহ ৫ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণের পজেটিভ রিপোর্ট আসে। এর মধ্যে ৯ বছরের এক শিশু রয়েছে। বাকি চার জনের বয়স ৭০, ৫৩, ২৫ ও ২৪ বছর।

এ নিয়ে বাবুগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। গত সোমবার বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, কর্মচারী এবং একজন রোগীর নমুনায় পজিটিভ রিপোর্ট এলে হাসপাতালটি লকডাউন করে দেওয়া হয়।

এছাড়া নগরী, আগৈলঝাড়া, গৌরনদী, বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, হিজলা ও মুলাদীতে একজন করে মোট ৭ জন করোনায় ‍আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত ১৫ জনের মধ্যে ১৪ জন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন। বাকি একজন ঢাকার ল্যাবএইডে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় এক নারীর (৪০) মৃত্যু হয়। করোনা সন্দেহে তাকে ওই দিন দুপুরে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। মৃত্যুর আগেই তার নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এখনও হাতে আসেনি বলে জানান মেডিক্যালের পরিচালক।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম