৩০ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ৩ রোগীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২০, ১৫:০৪আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৫:১৩

ফাইল ছবি বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩০ ঘণ্টায় তিন রোগীর মৃত্যু হয়েছে। তবে তাদের নমুনা পরীক্ষার পর দুই জনের করোনা পজেটিভ এবং একজনের নেগেটিভ এসে ছিল।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। তিনি জানান, গত ৩০ ঘণ্টার ব্যবধানে করোনা ওয়ার্ডে তিন রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, সকাল ১০টা ১০ মিনিটে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পিরোজপুরের কাউখালীর বিয়ারঝুড়ি এলাকার বৃদ্ধ (৮০) মারা যায়। তাকে গত ১৫ এপ্রিল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে মারা যাওয়ার আগে শুক্রবার সন্ধ্যায় তার করোনা নেগেটিভ ছিল।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বরগুনার বেতাগীর ফুলতলা এলাকার ৭২ বছর বয়সের বৃদ্ধের মৃত্যু হয়। শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষার পর করোনা পজেটিভ আসে। তিনি গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।
শুক্রবার ভোর ৪টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার এক নারীর (৪০) মৃত্যু হয়। শুক্রবার রাতে তার করোনা পজেটিভ ছিল। গত বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করেন।

এদিকে শনিবার দুপুর পর্যন্ত শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২২ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম