করোনা চিকিৎসা সংকট সমাধানের আশ্বাস পানিসম্পদ প্রতিমন্ত্রীর

বরিশাল প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২০, ১৭:০৭আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৭:০৭







বরিশালে এক মিটিংয়ে পানিসম্পদ প্রতিমত্রী জাহিদ ফারুক শামীমের সঙ্গে অন্যরা বরিশাল বিভাগে করোনা চিকিৎসার সার্বিক বিষয় সম্পর্কে জানার পর বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় নগরীর বিআইপি কলোনির পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এই আশ্বাস দেন তিনি।

সভায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অসীত ভূষণ দাস, শের-ই-বাংলা মেডিক্যালের পরিচালক ডা. বাকির হোসেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এবং জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্রতিমন্ত্রী স্থানীয় শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে বরিশাল বিভাগের সবশেষ করোনা পরিস্থিতি, আক্রান্তদের চিকিৎসা, আক্রান্ত ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্য কর্মীদের বর্তমান অবস্থার খোঁজ নেন। এছাড়া আরটি-পিসিআর ল্যাবের পরীক্ষা কার্যক্রম এবং অন্যান্য রোগীদের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে অবহিত হন। ভবিষ্যতে করোনার ভয়াবহতা আরও বাড়লে তখনকার প্রস্তুতি সম্পর্কে শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে জানতে চান । সভায় শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সংকটগুলো স্বাস্থ্য মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বান দেন প্রতিমন্ত্রী।

এদিকে বেলা ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সবশেষ খবর অনুযায়ী বরিশাল বিভাগের ৬ জেলায় ৭৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে বরিশালের মুলাদীতে একজন, পটুয়াখালীর কলাপাড়ায় একজন এবং বরগুনায় ২ জনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। তবে এই ৪ জনের নমুনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট কর্তৃপক্ষের হাতে এসেছে তাদের মৃত্যুর পর। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি