চরফ্যাশনে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

ভোলা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১৯:০৮আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৯:১০

চরফ্যাশনে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

ভোলার চরফ্যাশন উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে রোববার (২৬ এপ্রিল) দুপুরে ৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন। তার বাড়ি চরফ্যাশনের আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামে।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক জানান, ওই নারীর সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট রবিবার সকালে চরফ্যাশন শহরে ডাক্তার হাসান মাহামুদের কাছে যান। কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করে ফেরার পথেই তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মারা যাওয়া ওই নারীর স্বামী কিছুদিন আগে চট্টগ্রাম থেকে বাড়ি আসেন। তারপরই ওই বাড়ি লকডাউন করা হয়।
ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জানিয়েছেন, ওই নারীকে করোনা রোগীদের মতোই দাফন করা হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম