লালমোহনে সরকারি চাল আত্মসাতের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

ভোলা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১৯:২৩আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৯:২৫

লালমোহনে সরকারি চাল আত্মসাতের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

ভোলার লালমোহন উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে মনির মাতব্বর নামে এক ডিলারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলার চরউমেদ ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ওই চাল বরাদ্দ ছিল। সেখানকার ট্যাগ অফিসার সুনিল চন্দ্র মজুমদার বাদী হয়ে রবিবার (২৬ এপ্রিল) সকালে লালমোহন থানায় এ মামলা করেন। মনির মাতব্বর লালমোহন উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমি বলেন,  চরউমেদ ইউনিয়নের ডিলার মনির মাতব্বর হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) চাল বিতরণে অনিয়ম ও আত্মসাৎ করে ১২ বস্তা চাল গজারিয়া বাজার এলাকার মুন্সীবাড়িতে রেখেছে এমন অভিযোগে পুলিশ নিয়ে তিনি ওই বাড়িতে অভিযান চালান। এসময় সেখান থেকে ২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। এছাড়া ট্যাগ অফিসারের তথ্য অনুযায়ী ওই ডিলারের চালের গোডাউনে ১২ বস্তা চাল কম পাওয়া যায়। এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে ট্যাগ অফিসার সুনিল চন্দ্র মজুমদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে লালমোহন থানায় মামলা দায়ের করেন।

 ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, মনির মাতব্বরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম