ত্রাণের দাবিতে ঝালকাঠিতে ডিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি
০১ মে ২০২০, ১৭:৫৯আপডেট : ০১ মে ২০২০, ১৮:০০

ত্রাণের দাবিতে বিক্ষোভ ত্রাণের দাবিতে ঝালকাঠির জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ত্রাণ বঞ্চিত অসহায় লোকজন। শুক্রবার (১ মে) দুপুরে তারা বিক্ষোভ করেন।

ত্রাণের দাবিতে বিক্ষোভ

বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের দাবি, এখন পর্যন্ত তারা কোনও প্রকার সরকারি কিংবা বেসরকারি ত্রাণ সহায়তা পাননি। অনেকে অভিযোগ করেছেন, ঝালকাঠি পৌর কাউন্সিলররা সুষমভাবে ত্রাণ বিতরণ করছেন না। আত্মীয়-স্বজন ও কর্মী-সমর্থকদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন তারা। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলরা। এ বিক্ষোভে কয়েকজন কাউন্সিলর বাধা দেয় এবং গ্রেফতারের হুমকি দিয়েছে বলেও জানা গেছে।

ত্রাণের দাবিতে বিক্ষোভ

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমী কেকা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদের হস্তক্ষেপ করেন। পর্যায়ক্রমে বঞ্চিত মানুষের ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে তারা আশ্বাস দেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম