করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে নারীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
০৩ মে ২০২০, ১১:৩৫আপডেট : ০৩ মে ২০২০, ১১:৫৫

করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে নারীর মৃত্যু করোনা উপসর্গ নিয়ে পিরোজপুর জেলা হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) রাতে ওই নারীর মৃত্যু হয় বলে জানায় পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির রঞ্জন অধিকারী।

মৃত্যুবরণ করা ওই নারীর বাড়ি পিরোজপুর শহরতলীর আলামকাঠী এলাকায়। গত বৃহস্পতিবার তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসে। তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তির পর আইসোলেশন ইউনিটে নেওয়া হয়। রাতে তিনি মারা যান।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিজাম উদ্দিন জানান, হাসপাতালে ভর্তির পর ওই নারীর নমুনা সংগ্রহ করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষাগার পাঠানো হয়েছে। তবে রিপোর্ট এখনও পাওয়া যায়নি। রিপোর্ট পেলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম