করোনার মাঝেও কৃষকের সূর্যমুখী হাসি

ঝালকাঠি প্রতিনিধি
০৬ মে ২০২০, ১৪:০০আপডেট : ০৬ মে ২০২০, ১৪:৩১

করোনার মাঝেও কৃষকের সূর্যমুখী হাসি বৈশ্বিক করোনা মাহামারিতে যখন অর্থনীতি হুমকির মুখে ঠিক তখনই ঝালকাঠির কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে সূর্যমুখী ফুল। তিন মাস আগে লাগানো বীজে এখন মাঠজুড়ে সূর্যমুখী ফুলের সমারোহ। পরিপক্ক বীজ এখন ঘরে তোলার সময়। এই বীজ থেকে হবে তেল। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় ঝালকাঠির রাজাপুরে চলতি মৌসুমে সূর্যমুখীর ভাল ফলন হয়েছে। তেল জাতীয় অন্য ফসলের চেয়ে সহজলভ্য ও উৎপাদন খরচ কম হওয়ায় বেশি লাভের আশা করছেন কৃষকরা।

বুধবার (৬ মে) রাজাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, এ বছর উপজেলায় মোট ১৮ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। বাজারে ভাল দাম পাওয়ায় ও ভাল ফলন হওয়ায় ধীরে ধীরে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। অধিকাংশ জমিতে এখন পরিকপ্প ফুল। কিছু ক্ষেত থেকে কৃষক ইতোমধ্যেই ফলন ঘরে তুলতে শুরু করেছেন। কৃষকদের সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহায়তায় বিনামূল্যে প্যাসিফিক হাইসন-৩৩ জাতের সূর্যমুখীর বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা সদরের পূর্ব চররাজাপুর এলাকার কৃষক সোহরাব হোসেন জানান, হাইব্রিড বীজ থেকে প্রতি একর জমিতে সূর্যমুখীর ফলন হয় ২৫ থেকে ৩০ মণ পর্যন্ত। যা থেকে তেল পাওয়া যায় ১৫ থেকে ১৮ মণ পর্যন্ত। শুধু বীজ বিক্রি করলে প্রতিমণ বীজ দেড় হাজার টাকা দরে বিক্রি করা যায়। আর বীজ থেকে তেল বের করলে খৈলসহ প্রতি মনে ২ হাজার থেকে ২২শ টাকা পর্যন্ত পাওয়া যায়। প্রতিকেজি তেল ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করা যায়।

উপজেলার পূর্ব চররাজাপুর কৃষক সমবায় সমিতির সভাপতি আব্দুল হক হাওলাদার বলেন, ‘সূর্যমুখীর কোনও কিছু ফেলনা নয়। বীজ থেকে তেল, এরপর মাছ ও পশুখাদ্যের জন্যে খৈল ও গাছ শুকিয়ে গেলে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় বাজারে সূর্যমুখী তেলের চাহিদাও দিনদিন বাড়ছে। করোনার এই দুর্যোগের মধ্যেও ভালো ফলন হওয়ায় এ বছর বেশি লাভের আশা করছি।’

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের জ্যেষ্ঠ কর্মকর্তা রিয়াজউল্লাহ বাহাদুর বলেন, ‘গত বছরের চেয়ে এ বছর রাজাপুরে প্রায় দ্বিগুণ সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। ভাল ফলন ও বেশি লাভ হওয়ায় এই উপজেলায় ধীরে ধীরে সূর্যমুখীর চাষ বাড়ছে।’

 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম