শের-ই-বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে এক রোগীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৭ মে ২০২০, ১৮:২৮আপডেট : ০৭ মে ২০২০, ১৯:০৪

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বরিশাল বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির ৮ মিনিটের মধ্যে এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টা ৫৮ মিনিটে তার মৃত্যু হয়। ওই ব্যক্তির বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী এলাকায়। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্য জানান।

ডা. বাকির হোসেন বলেন, 'ওই রোগীকে মুমূর্ষু অবস্থায় তার স্বজনরা মেডিক্যালের করোনা ওয়ার্ডে ভর্তি করেন। ভর্তির সময় রোগীর জ্ঞান ছিল না। বেশ কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্ট ও সর্দি-কাশিতে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার ভোর থেকে তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, 'ওই ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা তা জানতে নমুনা সংকগ্রহ করে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।'

 প্রসঙ্গত, এ নিয়ে হাসপাতালটির করোনা ওয়ার্ডে ১৮ জন রোগীর মৃত্যু হলো। এদের মধ্যে দুই জনের শরীরে করোনার লক্ষণ ধরা পড়েছে। দুই জন রোগীর নমুনা জমা আছে। বাকিদের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম