পিরোজপুরে মৎস্য ঘেরের ক্ষতি পৌনে ৪শ' কোটি টাকা

পিরোজপুর প্রতিনিধি
২১ মে ২০২০, ২৩:০৬আপডেট : ২১ মে ২০২০, ২৩:০৬

পিরোজপুর আম্পানের প্রভাবে বৃষ্টি ও জলোচ্ছ্বাসে পিরোজপুরে প্রায় ছয় হাজার মৎস্য ঘের প্লাবিত হয়েছে। এতে প্রায় পৌনে ৪শ' কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলার সাতটি উপজেলার অধিকাংশ মৎস্য ঘের ভেসে গেছে। পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী এ তথ্য জানান।

আব্দুল বারী জানান, জেলার ৩৯ হাজার ১৩৮টি মৎস্য ঘেরের মধ্যে পিরোজপুর সদর উপজেলার ৬৫টি, নাজিরপুরের চার হাজার ৪৫০টি, মঠবাড়িয়ার ২৩৫টি, কাউখালীতে ২৮০টি, ভাণ্ডারিয়ায় ৩৫০টি, ইন্দুরকানীতে ৫২৫টি ও নেছারাবাদ উপজেলার ৭৫টি মৎস্য ঘেরের মাছ ভেসে গেছে।

নাজিরপুর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী জানান, প্লাবন ভূমিতে (বেড়িবাঁধ দিয়ে করা) ঘেরের মাছ এবং পুকুরে চাষ করা মাছের বেশি ক্ষতি হয়েছে। পানিতে সব মাছ ভেসে গেছে।

পিরোজপুর সদর উপজেলার দুর্গপুর ইউনিয়নের বাসিন্দা শিক্ষক অমলেশ চন্দ্র জানান, তার তিন একরের একটি ঘের আছে। যেখানে সাদা মাছ রেনুপোনা ও চিংড়ি মাছ ছিল। এসব মাছ ভেসে যাওয়ায় তার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, আম্পানে ৩৭৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পিরোজপুর জেলা প্রশাসক  আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, কৃষিতে ক্ষতি ছয় কোটি টাকা, গবাদি পশুতে ২৮ লাখ টাকা। এছাড়া ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ৫২৯টি নলকূপ, দুই হাজার ৩৫০টি বাড়ি, ১৫ কিলোমিটার বাঁধ এবং ৫৫ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজের তদন্তে ধীরগতি, হত্যার পর তৎপরতা: ঘাটতি কোথায়?
নিখোঁজের তদন্তে ধীরগতি, হত্যার পর তৎপরতা: ঘাটতি কোথায়?
অপ্রতিমের জানাজা সকাল ১০টায়, কুবিতে বিক্ষোভের ডাক
অপ্রতিমের জানাজা সকাল ১০টায়, কুবিতে বিক্ষোভের ডাক
রাতে ফোনে বলেছিলেন ‘আমি ভালো আছি চিন্তা করো না’, সকালে মিললো লাশ
রাতে ফোনে বলেছিলেন ‘আমি ভালো আছি চিন্তা করো না’, সকালে মিললো লাশ
একটি কবিতা কীভাবে জনমত গড়তে পারে, তার উদাহরণ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
একটি কবিতা কীভাবে জনমত গড়তে পারে, তার উদাহরণ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন