শের-ই-বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে দুই রোগীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৫ জুন ২০২০, ১৮:৪১আপডেট : ০৫ জুন ২০২০, ১৮:৪১

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে দুই রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন। শুক্রবার (৫ জুন) ভোর  ৪টার দিকে একজন এবং সকাল সাড়ে ৭টার দিকে আরেকজনের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ভোরে মারা যাওয়া ৪৫ বছর বয়সী পুরুষ রোগী করোনায় আক্রান্ত ছিলেন। তার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামে। করোনা নিয়ে গত ৪ জুন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এই চিকিৎসক আরও জানান, ৫৫ বছর বয়সী মারা যাওয়া অপর পুরুষ রোগীর বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকায়। ওই রোগী জ্বর, সর্দি-কাশি-শ্বাসকষ্ট নিয়ে গত ৪ জুন করোনা ওয়ার্ডে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি