বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬২ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) দুপুরে তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
তিনি বলেন, গত শনিবার সকাল ৬টা ৫০ মিনিটে করোনার উপসর্গ নিয়ে ওই বৃদ্ধ করোনা ওয়ার্ডে ভর্তি হন। রবিবার দুপুর ১টায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।








