চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ঘাতকসহ গ্রেফতার ২

বরিশাল প্রতিনিধি
১৩ জুন ২০২০, ১৬:৪৯আপডেট : ১৩ জুন ২০২০, ১৭:০১

নিহতের স্বজনদের আহাজারি চাঁদা না পেয়ে বরিশাল নগরীর রূপাতলী এলাকার এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন) রাতে রাঢ়ি বাড়ি মসজিদের সামনে গাছ ব্যবসায়ী মামুন মাতুব্বরকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়।

শনিবার (১৩ জুন) দুপুর দেড়টায় প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল র‌্যাব-এর সহকারী পরিচালক এএসপি মুকুর চাকমা জানান, ঘটনার সঙ্গে জড়িত জিসানকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ঘটনার দিন রাতেই ঘাতক রাব্বীকে গ্রেফতার করে পুলিশ।

নিহতের স্ত্রী মুন্নি বেগম বাদী হয়ে আটককৃত দুই জনসহ মোট চার জনকে আসামি করে মামলা করেন। আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী ও মামলার বাদী জানান, তার স্বামী মামুন বিভিন্নস্থান থেকে গাছ কিনে কেটে বিক্রি করেন। ঘটনাস্থলের পাশেই একটি গাছ কিনে কাটাতে শুরু করলে ঘাতক রাব্বী ও তার সহযোগী জিসান, লিমনসহ পাঁচ থেকে সাত জন চাঁদা দাবি করে। গাছ কাটা শেষে বাড়ি ফেরারা পথে রাব্বী ও তার সহযোগীরা পথরোধ করে আবার চাঁদার টাকা চায়। এই নিয়ে মামুনের সঙ্গে রাব্বী ও তার সহযোগীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাব্বী ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় মামুনকে।

পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, ঘটনার পরপরই ঘাতক রাব্বীকে আটক করা হয়। অপর দুই আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মামুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম