তিন মাস আটকে রেখে ধর্ষণ

বরিশাল প্রতিনিধি
১৯ জুন ২০২০, ১৭:২০আপডেট : ১৯ জুন ২০২০, ২০:০৪

অভিযুক্ত আকলিমা
বরিশালের আগৈলঝাড়ায় এক কিশোরীকে (১৫) অপহরণের পর তিন মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) দুপুরে অভিযুক্ত আকলিমা বেগমকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ধর্ষণের শিকার ওই কিশোরীকে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নির্যাতনের শিকার ওই কিশোরীর বোন বৃহস্পতিবার রাতে বাদী হয়ে ওই নারীসহ চার জনকে আসামি করে মামলা করেন। মামলার অপর আসামিরা হলো, পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামের সহিদ শেখ ওরফে সুমন, একই থানার মাহমুদকান্দি গ্রামের সরোয়ার ফরাজীর ছেলে রেজাউল ফরাজী এবং আকলিমার স্বামী সাহিদ শেখ।

মামলার বাদী বলেন, মায়ের মৃত্যুর পর ছোট বোনকে নিয়ে তারা দাদার বাড়িতে থাকতেন। বাবা ঢাকায় কাজ করতেন। দাদা-দাদি মারা যাওয়ার পরে তাদের বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বাসা নেন। বাবা ঢাকায় থাকার কারণে ছোট বোনকে বাড়িতে ফুফু সম্পর্কের আকলিমাকে দেখাশোনার জন্য বলেন। বাড়িতে আকলিমার ভাসুর সুমনসহ পরিবারের অন্যান্য স্বজনরা যাতায়াত করতো। সেই সুবাদে আসামিদের সঙ্গে আমার বোনের পরিচয় ছিল। সেই সূত্র ধরে গত ১৬ মার্চ সন্ধ্যায় সুমন মোবাইলে আমার বোনকে বাড়ির পাশে রাস্তার ওপর দেখা করতে বলে। সেখান থেকেই পূর্ব পরিকল্পিতভাবে সুমন, রেজাউল ফরাজী, আকলিমা বেগমসহ অজ্ঞাতনামা দুই থেকে তিন জন মিলে আমার বোনকে অপহরণ করে। এরপর মোটরসাইকেলে করে পিরোজপুরে নিয়ে সুমনের বাড়িতে আটকে রাখে।

তিনি আরও বলেন, গত ১৭ মার্চ রাতে সুমন জোরপূর্বক আমার বোনকে ধর্ষণ করে। এরপরে প্রায় তিন মাস বাড়িতে আটকে রেখে অব্যাহতভাবে ধর্ষণ করে। গত ১০ জুন কৌশলে সেখান থেকে পালিয়ে বাড়িতে এসে এ ঘটনা জানায় আমার বোন। এরপরই এই মামলা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তৈয়বুর রহমান জানান, অভিযোগ পেয়ে ওই রাতেই অভিযান চালিয়ে ধর্ষণে সহায়তাকারী আকলিমা বেগমকে গ্রেফতার করা হয়। অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম