অনলাইন টিভিতে চাকরির কথা বলে অর্থ আত্মসাৎ, শিল্পপতি আটক!

বরিশাল প্রতিনিধি
২১ জুন ২০২০, ০৯:০৮আপডেট : ২১ জুন ২০২০, ১২:০৫

আটক কথিত শিল্পপতি মাসুদ

অনলাইন এসডি টিভিতে নিয়োগ দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে কথিত শিল্পপতি মাসুদ আলমকে (২৬) আটক করেছে র‌্যাব-৮। শুক্রবার (১৯ জুন) গভীর রাতে বরিশাল নগরীর ধান গবেষণা এলাকা থেকে তাকে আটক করা হয়। মাসুদকে শনিবার (২০ জুন) দুপুরে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে মামলা করা হয়।

জানা গেছে, মাসুদ নিজেকে কখনও অনলাইন এসডি টিভির ব্যুরো প্রধান, কখনও সিকিউরিটি কোম্পানির মালিক আবার কখনও শিল্পপতি হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

মাসুদের বাসা থেকে অনুমোদনহীন এসডি টিভি চ্যানেলের আইডি কার্ড সম্বলিত ছবি এবং মেসেঞ্জারে কথোপকোথনের ১২টি স্ক্রিনশটের কপি উদ্ধার করে র‌্যাব। তার বাড়ি পটুয়াখালী সদরের কাছিছিড়া গ্রামে।

শনিবার  র‌্যাব-৮ ‍এর পক্ষ থেকে ই-মেইলে জানায়, আটক মাসুদ আলম জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কথিত এসডি টিভির চেয়ারম্যান তোফিজ উদ্দিন সবুজ শাহীর প্ররোচণা ও যোগসাজশে ফেসবুকে ওই চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তির কথা প্রচার করতো। আগ্রহী অনেককে এসডি টিভি চ্যানেলের আইডি কার্ড প্রদান করে তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো।

এছাড়াও চাকরি দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছে মাসুদ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে মামলা করা হয়।

কোতোয়ালি পুলিশ ওই মামলায় মাসুদকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম