কলেজছাত্রীর ভিডিও প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজি

বরিশাল প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ১৯:৩৮আপডেট : ১২ জুলাই ২০২০, ২০:০৬

অভিযুক্ত মাহাদী বরিশালের গৌরনদী উপজেলায় কলেজছাত্রীর অশ্লীল ভিডিও ইন্টারনেটে প্রকাশ করার হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মাহাদী হাসান আব্দুল্লাহর কাছ থেকে অশ্লীল ভিডিওসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মাহাদী পৌরসভার গেরাকুল মহল্লার আবুল হোসেন সরদারের ছেলে।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, চলতি বছর মাধ্যমিক পাস করা ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় ওই বখাটে। একপর্যায়ে ওই ছাত্রীকে কৌশলে উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে নিয়ে যৌন হয়রানি করে গোপনে মোবাইল ফোনে তা ধারণ করে। পরবর্তী সময়ে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২০ হাজার টাকা চাঁদা নেয়। সর্বশেষ গত ৭ জুলাই আবারও ২০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত চাঁদা না দিলে অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ১১ জুলাই (শনিবার) রাতে ওই ছাত্রী থানায় মামলা করে।

মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল আলম জানান, মামলা দায়েরের পরপরই রাত ৯টায় অভিযুক্ত মাহাদীকে উপজেলার বিল্লগ্রাম থেকে গ্রেফতার করা হয়। 

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি