মোটরসাইকেলের আলো চোখে পড়া নিয়ে দ্বন্দ্বে কলেজছাত্রকে খুন

পটুয়াখালী প্রতিনিধি
২৪ আগস্ট ২০২০, ১৮:১৪আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৮:১৫

আটক রাজিব রাজা পটুয়াখালীর বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাওন খন্দকার (২৬) নামে এক কলেজ ছাত্রকে খুন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজারের ব্রিজ সংলগ্ন একটি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

শাওন টঙ্গী সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র। তার বাবার নাম জাকির হোসেন সেন্টু । এ ঘটনায় পুলিশ রাজিব রাজা নামে একজনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, শাওন ঈদুল আযহার ছুটিতে বাউফলের বিলবিলাস গ্রামের বাড়িতে আসেন। পাশের মদনপুর গ্রামের ফয়েজ রাজার ছেলে রাজিব রাজা (২৭) রবিবার (২৩ আগস্ট) রাতে বিলবিলাস বাজারে একটি দোকানে বসেছিল। ওই সময় শাওন মোটরসাইকেলে যাওয়ার সময় রাজিবের চোখে আলো পড়লে রাজিব টর্চ লাইট দিয়ে শাওনকে বাড়ি মারে। এতে শাওন ক্ষুব্দ হয়। এ সময় তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। বাজারের লোকজন তাদের নিভৃত করে। পরে সোমবার বেলা সোয়া ১১টায় শাওন বাড়ি থেকে বিলবিলাস বাজারের উত্তর পাশের ব্রিজ সংলগ্ন একটি দোকানে বসে চা পান করছিল। তখন রাজিব এসে শাওনের পেটে ছুরিকাঘাত করে। এ সময় বাজারের লোকজন শাওনকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ শাওনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রকৃত খুনি শাওনকে আটক করা হয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম