নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২০, ২০:২১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২০:২১

বরিশাল বরিশালের হিজলা উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে নিখোঁজ জেলে জয়নাল সিকদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহত জয়নাল উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের করিম সিকদারের ছেলে এবং পেশায় জেলে।

হিজলা থানার ওসি অসীম সিদকার স্থানীয় জেলেদের বরাত দিয়ে জানান, সোমবার রাতে ইলিশ মাছ শিকারের জন্য জাল ফেলে মেঘনার শাখা নদী বাবুরচর এলাকায় নৌকায় অবস্থান করছিলেন জয়নাল। আকস্মিকভাবে একটি ইঞ্জিনচালিত নৌযান ওই স্থান দিয়ে যাওয়ার সময় জয়নালের নৌকায় ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে এ সময় শরীরের যে কোনও স্থানে আঘাত লেগে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় জয়নাল।

ওসি আরও জানান, মঙ্গলবার সকাল ৮টায় জয়নালের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় দোষী নৌযান শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম