ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এবার ১১ সদস্যের অনাস্থা

ঝালকাঠি প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:১৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:১৫

 




চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দিচ্ছেন ইউপি সদস্যরা নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অশালীন আচরণের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান সিকদারের বিরুদ্ধে এবার ইউএনও’র কাছে অনাস্থা দিয়েছেন ১১ ইউপি সদস্য। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে তারা লিখিতভাবে অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরে অনাস্থা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন লিখিত অভিযোগ গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এর আগে গত ১৬ আগস্ট ৯ জন ইউপি সদস্য ওই চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসক মো. জোহর আলীর কাছে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব দেন। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।

ইউপি সদস্যরা অভিযোগ করেন, সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান সিকদার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। সন্ত্রাসী বাহিনী দিয়ে ইউপি সদস্যদের ভয় দেখিয়ে প্রকল্প বানিয়ে রেজুলেশনে সই নিতেন। অথচ প্রকল্পের কোনও কাজ না করেই লাখ লাখ টাকা আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান। এমন কি ইউনিয়ন পরিষদের পুরনো ভবন ভাড়া দিয়ে ৩ লাখ টাকা নিজের পকেটে নিয়েছেন। তার বিরুদ্ধে কথা বললে সদস্য পদ থেকে বরখাস্তের ষড়যন্ত্র, হামলা, মামলা ও মেরে ফেলার হুমকি দিতেন।  অবশেষে পরিষদের সকল সদস্য ঐক্যবদ্ধ হয়ে এসব অনিয়ম ও দুর্নীতির রুখে দিতে ইউপি তার বিরুদ্ধে অনাস্থা দেন।

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিতে আসেন প্যানেল চেয়ারম্যান মো. মানছুর খান, ফিরোজ আলম সোহাগ জোমাদ্দার, ইউপি সদস্য আমানুর রহমান সুমন, শাহ আলম হাওলাদার, রেজাউর রহমান রেজা, আবদুল জলিল মৃধা, রেজাউল করিম সোহাগ খান, মিজানুর রহমান, শারমিন বেগম, লাভলী বেগম ও রাফিকা বেগম।
লিখিত অভিযোগে জানা যায়, ২০১৫-২০১৬ অর্থবছরে এলজিএসপি-২ প্রকল্পের আওতায় ইছাপাশাম মুসল্লিবাড়ির দরজায় আয়রণ সেতু নির্মাণের জন্য ৭০ হাজার টাকা বরাদ্দ হয়। কোনও কাজ না করেই পুরো টাকা আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান সিকদার। সুবিদপুরের নাপিত বাড়ির সেতু থেকে হাবিব হাওলাদারের বাড়ি পর্যন্ত ইট সোলিং রাস্তার জন্য বরাদ্দকৃত ৫০ হাজার টাকা, পশ্চিম গোপালপুর খলিফা বাড়ি থেকে কদম আলীর বাড়ি পর্যন্ত ইট সোলিং রাস্তার বরাদ্দ ৪০ হাজার টাকা, এলজিএসপির বিবিজি প্রকল্পের আওতায় ৬টি গভীর নলকূপ স্থাপনের জন্য ৫ লাখ ৪০ হাজার টাকা পুরোটাই কাজ না করে আত্মসাৎ করেন তিনি। ২০১৭-২০১৮ অর্থ বছরের এলজিএসপির স্যানিটেশন প্রকল্পের ১ লাখ টাকা, সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণের ১ লাখ ৬০ হাজার টাকাও তিনি আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।

ইউপি চেয়ারম্যান ট্রেড লাইসেন্সের টাকা, জন্ম ও মৃত্যু সনদের টাকা, বিজিডি কার্ডের চাল পরিবহনের খরচের টাকা, হাট বাজার থেকে আদায় করা টাকা, ব্যাংকে পুরোটা জমা না দিয়ে আত্মসাৎ করেন। এছাড়াও ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির লেবারদের টাকা কম দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি ইউনিয়ন পরিষদে সালিশ মিমাংসার নামে দুই পক্ষের কাছ থেকে টাকা গ্রহণ করেন। স্থানীয় সংসদ সদস্যর নাম ভাঙিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে তিনি অঢেল অর্থ সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ করেন ইউপি সদস্যরা।
সুবিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মানছুর খান বলেন, আমরা অনেক সহ্য করেছি, চেয়ারম্যান আমাদের নানাভাবে হয়রানি করছে। তার বিরুদ্ধে কথা বললেই হুমকি আসে। এলাকায় কোনও উন্নয়ন হয়নি। মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন করেছি, তার কিছুই করতে পারিনি চেয়ারম্যানের দুর্নীতির কারণে। নলছিটি উপজেলায় মন্নান চেয়ারম্যানের মতো দুর্নীতিবাজ আর কোনও চেয়ারম্যান নেই। তাই তার অপসারণ দাবি করছি।
ইউপি সদস্য ফিরোজ আলম সোহাগ বলেন, চেয়ারম্যান বর্তমানে ঢাকায় আছেন, কিন্তু তিনি কাউকে দায়িত্ব দিয়ে যাননি। পরিষদে অচলাবস্থা বিরাজ করছে। এমন কি তিনি ইউএনও’কে অবহিত না করে ঢাকা গেছেন।
অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান সিকদার বলেন, ইউপি সদস্যদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তারা অনাস্থা দিয়েছে। আমি কোনও অনৈতিক কাজ করি না।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ইউপি সদস্যদের অনাস্থা পেয়েছি। আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী