১০ মিনিটের টর্নেডোর আঘাতে সব লন্ডভন্ড

ভোলা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৩

১০ মিনিটের টর্নেডোর আঘাতে সব লন্ডভন্ড ভোলার চরফ্যাশন উপজেলায় আকস্মিক টর্নেডোর আঘাতে প্রায় শতাধিক বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘর চাপা পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার আছলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে টর্নেডো আঘাত হানে।
স্থানীয় বাসিন্দা রাজিব মাতুব্বরসহ একাধিক লোক জানান, রাত তিনটার দিকে হঠাৎ টর্নেডো আছলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আঘাত হানে। আঘাত হানার ১০ মিনিটের মধ্যেই ওই এলাকার বহদ্দারহাট, উচাপুল, মাজেদের দোকান ও ভুলাইমোড় এলাকার শতাধিক ঘর-দোকানপাট বিধ্বস্ত হয়। টর্নেডোর আঘাতে বেশ কিছু বড় বড় গাছ উপড়ে পড়ে চরফ্যাশন-বেতুয়া সড়ক বন্ধ হয়ে যায়। পরে সকালে স্থানীয়রা রাস্তা থেকে গাছ অপসারণ করেন।

১০ মিনিটের টর্নেডোর আঘাতে সব লন্ডভন্ড
এছাড়াও শতাধিক ঘরের আসবাবপত্র ও দুটি অটোরিকশাসহ ৩০টি বসতঘর ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
অপরদিকে রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

১০ মিনিটের টর্নেডোর আঘাতে সব লন্ডভন্ড
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, টর্নেডোর আঘাতে ৫৫ থেকে ৬০টি ঘর বিধ্বস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছি। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের তালিকা করে চাল, ঢেউটিন ও নগদ টাকা দেওয়া হবে। ১০ মিনিটের টর্নেডোর আঘাতে সব লন্ডভন্ড

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম